হাদিস নং- ০১৫৯
ইবন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী এক উযূতে একবার করে ধুযেছেন।
হাদিস নং- ০১৬০
আবদুল্লাহ ইবন যায়দ (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) উযূতে দু’বার করে ধুযেছেন।
হাদিস নং- ০১৬১
হযরত ওসমান রাঃ এর গোলাম হুমরান (র) থেকে বর্ণিত, তিনি ‘উসমান ইবন আফফান (রা)-কে দেখেছেন যে, তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে তিনবার ঢেলে তা ধুয়ে নিলেন। এরপর ডান হাত পাত্রের মধ্যে ঢুকালেন। তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। তারপর তাঁর মুখমণ্ডল তিনবার ধুয়ে এবং দু’হাত কনুই পর্যন্ত তিনবার ধুয়ে নিলেন। এরপর মাথা মসেহ করলেন। তারপর উভয় পা গিরা পর্যন্ত তিনবার ধুয়ে নিলেন। পরে বললেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ ‘যে ব্যক্তি আমার মত এ রকম উযূ করবে, তারপর দু রাক‘আত সালাত আদায় করবে, যাতে দুনিয়ার কোন খেয়াল করবে না, তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হবে।
"ইবরাহীম (র)... ইবন শিহাব (র) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘উরওয়া হুমরান থেকে বর্ণনা করেন, ‘উসমান (রা) উযূ করে বললেন, আমি তোমাদেরকে একটি হাদীস বর্ণনা করব। যদি একটি আয়াতে কারীমা না হত, তবে আমি তোমাদেরকে এ হাদীস বর্ণনা করতাম না। আমি নবী – কে বলতে শুনেছি, যে কোন ব্যক্তি সুন্দর করে উযূ করবে এবং সালাত আদায় করবে, পরের সালাত আদায় করা পর্যন্ত তার মখ্যবর্তী যত গুনাহ আছে সব মাফ করে দেওয়া হবে। ‘উরওয়া (র) বলেন, সে আয়াতটি হলঃ
আমি যে সব স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি তা যারা গোপন করে... (২:১৫৯)"
হাদিস নং- ০১৬২
আবূ ইদরিস (র) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আবূ হুরায়রা (রা) – কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেনঃ যে ব্যক্তি উযূ করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে। আর যে ইসতিনজা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুখ ব্যবহার করে।
হাদিস নং- ০১৬৩
আবূ হুরায়রা (র) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন উযূ করে তখন সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে। আর যে ইসতিনজা করে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুখ ব্যবহার করে। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন উযূর পানিতে হাত ঢুকানোর আগে তা ধুয়ে নেয়; কারণ তোমাদের কেউ জানে না যে, ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় থাকে।
হাদিস নং- ০১৬৪
আবদুল্লাহ বিন আমর (র) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) এক সফরে আমাদের পিছনে রয়ে গিয়েছিলেন, এরপর তিনি আমাদের কাছে পৌঁছে গেলেন। তখন আমরা আসরের সালাত শুরু করতে দেরী করে ফেলেছিলাম।
হাদিস নং- ০১৬৫
উসমান ইবনে ‘আফফান (রা)- এর আযাদকৃত গোলাম হুমরান (র) থেকে বর্ণিতঃ তিনি ‘উসমান (রা)- কে উযূর পানি আনাতে দেখলেন। তারপর তিনি সে পাত্র থেকে উভয় হাতের উপর পানি ঢেলে তা তিনবার ধুয়ে ফেললেন। এরপর তাঁর ডান হাত পানিতে ঢুকালেন। এরপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝেরে ফেললেন। এরপর তাঁর মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত কুনই পর্যন্ত তিনবার ধুলেন, এরপর মাথা মাসেহ করলেন। এরপর প্রত্যেক পা তিনবার ধোয়ার পর বললেনঃ আমি রাসূলুল্লাহ (সা) কে আমার এ উযূর ন্যায় উয়ূ করতে দেখেছি এবং রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ ‘যে ব্যক্তি আমার এ উযূর ন্যায় উযূ করে দু’ রাক‘আত সালাত আদায় করবে এবং তার মধ্য কোন বাজে খেয়াল মনে আনবে না, আল্লাহ তা‘আলা তাঁর অতিতের সব গুনাহ মাফ করে দিবেন।’