হাদিস নং- ০১৩৭

আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ ‘যে ব্যক্তির হাদস হয় তাঁর সালাত কবুল হবে না, যতক্ষন না সে উযূ করে। হাযরা-মাওতের এক ব্যক্তি বলেন, ‘হে আবূ হুরায়রা! হাদস কী?’ তিনি বলেন, ‘নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া।’

হাদিস নং- ০১৩৮

নু‘আয়ম মুজমির (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবূ হুরায়রা (রা)- এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। তারপর তিনি উযূ করে বললেনঃ ‘আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় ডাকা হবে যে, উযূর প্রভাবে তাদের হাত-পা ও মুখমণ্ডল থাকবে উজ্জ্বল। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে।’

Make a Free Website with Yola.