হাদিস নং- ০১৫২
আবুল ওলীদ হিশাম ইবন ‘আবদুল মালিক (র)... আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমি ও আরাকটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম। অর্থ তিনি তা দিয়ে ইসতিনজা করতেন।
হাদিস নং- ০১৫৩
আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমি ও আরাকটি ছেলে তাঁর পিছনে পানির পাত্র নিয়ে যেতাম।
হাদিস নং- ০১৫৪
আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) যখন শৌচাগারে যেতেন তখন আমি ও আরাকটি ছেলে পানির পাত্র এবং ‘আনাযা নিয়ে যেতাম। তিনি পানি দ্বারা ইসতিনজা করতেন।
হাদিস নং- ০১৫৫
আবূ কাতাদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলেন, তোমাদের কেউ যখন পান করে, তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। আর যখন শৌচাগারে যায় তখন তার পুরূষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাতে ইসতিনজা না করে।