হাদিস নং- ০১৩৫

আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল, ‘ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের কোথা থেকে ইহরাম বাঁধার নির্দেশ দেন?’ রাসূলুল্লাহ্‌ (সা) বললেনঃ মদীনাবাসী ইহরাম বাঁধবে ‘যু’ল-হুলায়কা’ থেকে, সিরিয়াবাসী, ইহরাম বাঁধবে ‘জুহফা’ থেকে এবং নাজদবাসী ইহরাম বাঁধবে ‘করন’ থেকে। ইবন উমর (রা) বলেন, অন্যরা বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) এও বলেছেনঃ ‘এবং ইয়ামানবাসী ইহরাম বাঁধবে ‘ইয়ালামলাম’ থেকে।’ ইবন ‘উমার (রা) বলেছেন, ‘এ কথাটি আমি রাসূলুল্লাহ্‌ (সা) থেকে বুঝে নিতে পারিনি।’

হাদিস নং- ০১৩৬

ইবন ‘উমর (রা) থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করল, ‘মুহরিম কী কাপড় পরবে?’ তিনি বলেনঃ ‘জামা পরবে না, পাগড়ী পরবে না, পাজামা পরবে না, টুপি পরবে না এবং কুসুম বা যা‘ফরান রঙ্গে রঞ্জিত কোন কাপড় পরবে না। জুতা না থাকলে চামড়ার মোজা পরতে পারে, তবে এমনভাবে কেটে ফেলতে হবে যাতে মোজ দু’টি পায়ের গিরার নিচে থাকে।

Make a Free Website with Yola.