হাদিস নং- ০০০৭
রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি। ১। আল্লাহ্ ছাড়া ইলাহ্ নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্র রাসূল-এ কথার সাক্ষ্য দান। ২। সালাত কায়েম করা। ৩। যাকাত দেওয়া। ৪। হজ্জ করা এবং ৫। রমদান এর সিয়াম পালন করা।"
হাদিস নং- ০০০৮
আবদুল্লাহ্ ইব্ন জু’ফী (র) ........ আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেন, ঈমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশি। আর লজ্জা ঈমানের একটি শাখা।