হাদিস নং- ০২০৬
মুগীরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সা) এর সঙ্গে এক সফরে ছিলাম। (উযূ করার সময়) আমি তাঁর মোজাদ্বয় খুলতে চাইলে তিনি বললেনঃ ‘ওদুটো থাকুক, আমি পবিত্র অবস্থায় ও দু’টি পরেছিলাম।’ (এই বলে) তিনি তার ওপর মসেহ করলেন।
হাদিস নং- ০২০৭
আবদুল্লাহ্ ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (সা) বকরীর কাঁধের গোশত খেলেন। তারপর সালাত আদায় করলেন; কিন্তু উযূ করলেন না।
হাদিস নং- ০২০৮
উমায়্যা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সা)কে একটি ববরীর কাঁদের গোশ্ত কেটে খেতে দেখলেন। এ সময় সালাতের জন্য ডাকা হল। তখন তিনি ছুরি ফেলে দিয়ে সালাত আদায় করলেন; কিন্তু উযূ করলেন না।
হাদিস নং- ০২০৯
সুওযায়দ ইবনু‘ন-নু’মান (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ খায়বর যুদ্ধের বছর তিনি রাসূলুল্লাহ (সা)এর সঙ্গে রওয়ানা হলেন। চলতে চলতে তাঁরা যখন সাহবা-য় পৌঁছলেন, এটি খায়বরের নিবটবর্তী অঞ্চল, তখন তিনি আসরের সালাত আদায় করলেন। তারপর খাবার আনতে বললেনঃ কিন্তু ছাতু ছাড়া আর কিছুই আনা হলো না। তারপর তিনি নির্দেশ দেওয়ায় তা (পানিতে) মেশানো হল। রাসূলুল্লাহ (সা) তা খেলেন এবং আমরাও খেলাম। তারপর তিনি মাগরিবের জন্য দাঁড়িয়ে কুলি করলেন এবং আমরাও কুলি করলাম। পরে তিনি সালাত আদায় করলেন; উযূ করলেন না।
হাদিস নং- ০২১০
মায়মূনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (সা) তাঁর কাছে (একটি বকরীর) কাঁধের গোশ্ত খেলেন, তারপর সালাত আদায় করলেন, আর উযূ করলেন না।
হাদিস নং- ০২১১
ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ (সা) দুধ পান করলেন। তারপর কুলি করলেন এবং বললেনঃ ‘এতে তৈলাক্ত পদার্থ রয়েছে (এজন্য কুলি করা ভাল)।’ ইউসুন ও সালিহ ইব্ন কায়সান (র) যুহরী (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।